এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে কোতোয়ালী মডেল থানার ওসির কঠর ভূমিকা | Daily AjKaler Kontho

এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে কোতোয়ালী মডেল থানার ওসির কঠর ভূমিকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ১:২০ অপরাহ্ন
এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে কোতোয়ালী মডেল থানার ওসির কঠর ভূমিকা

ময়মনসিংহ: ২০২৫ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান অসামান্য ভূমিকা পালন করেছেন।

পরীক্ষার দিনগুলোতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত রাখার পাশাপাশি যানজট নিরসনে নিরলসভাবে কাজ করেছেন তিনি। শিক্ষার্থীরা যেন সময়মতো ও নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছেন
ওসি সফিকুল ইসলাম খান।

এছাড়া, তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, তার দক্ষ তত্ত্বাবধান ও দায়িত্বশীল মনোভাব পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

এদিকে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।