বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা | Daily AjKaler Kontho

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা

(জামালপুর) প্রতিনিধিঃ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয় ‌।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলার নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুণ কৃষ্ণ পাল।

এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকো, জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সাংস্কৃতি বিষয়ক শিক্ষক বিশ্বনাথ পাল প্রমুখ।

ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা প্রস্তুতির আয়োজন করা হয়েছে ‌