
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রে*ফতার করা হয়। পরবর্তীতে পুলিশ র্যাবের নিকট থেকে গ্রহণ করে দুমকি থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আবুল কালাম আজাদ দুমকি উপজেলা বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার প্রধান আসামী। এ মামলায় তাকে কোর্টে প্রেরন করা হবে।দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
আপনার মতামত লিখুন :