সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান হরিণের মাংস সহ আ*টক ১ | Daily AjKaler Kontho

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান হরিণের মাংস সহ আ*টক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান হরিণের মাংস সহ আ*টক ১

বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনেঅভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংসসহ আরিফুল সরদার (২৪) নামের এক শিকারীকে আ*টক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার বিকালে সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফের সহযোগী মোঃ শাহজাহানসহ অজ্ঞাত ব্যক্তিরা দুটি বোট ফেলে পালিয়ে যায়।

পরে বোট তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আরিফুল সরদার নামের এক শিকারীকে আটক করা হয়। আটককৃত আরিফুল খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত শিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে ।