সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটায় ২০ হাজার টাকা জ*রিমানা | Daily AjKaler Kontho

সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটায় ২০ হাজার টাকা জ*রিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটায় ২০ হাজার টাকা জ*রিমানা

সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোয়াখালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিগ্যান চাকমা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,উপজেলার মগধরা ইউনিযনের ছোয়াখালি এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে।খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিপন নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার ভেকু মেশিনটি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। ট্রাকে মাটিসহ রিপনকে এসময় পাওয়া যায় এবং অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন,ফসলি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষিজমির পরিমান দিন দিন কমে যাচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার জানান। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।