মরহুম খাজা আবুল খায়েরের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

মরহুম খাজা আবুল খায়েরের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
মরহুম খাজা আবুল খায়েরের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের টি এন্ড টি রােড় খাজা বিলাসে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন।

কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম খাজা আবুল খায়েরের একমাত্র ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তরুণ ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল, তিনি ১৯৮৫ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের খাজা বিলাসে জন্মগ্রহণ করেন।

মরহুম খাজা আবুল খায়ের একমাত্র ছেলে তরুণ ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইন পেশায় রয়েছেন।

মরহুম খাজা আবুল খায়ের বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন।

মরহুম খাজা আবুল খায়ের রাজনীতির বাইরে থেকে বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

মরহুম খাজা আবুল খায়ের একজন ভালো সংগঠক হিসেবেও সবার কাছে পরিচিত ছিলেন।