ট্রেনে আগুন ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ | Daily AjKaler Kontho

ট্রেনে আগুন ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
ট্রেনে আগুন ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর সাতখামাইর রেলস্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আ গু নে র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রেনে আগুনের ফলে এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনের একজন যাত্রী জানান, সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনে আ গু ন লাগে। এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে কল দেয়া হলে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় পাশের বগিগুলো সরিয়ে দেয়া হয় ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।