নোয়াখালী ৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদ সকলের নিকট দোয়া প্রার্থী | Daily AjKaler Kontho

নোয়াখালী ৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদ সকলের নিকট দোয়া প্রার্থী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
নোয়াখালী ৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদ সকলের নিকট দোয়া প্রার্থী

শাহাদাত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর ৫ আসনে কোম্পানীগঞ্জ উপজেলা, এবং কবিরহাট সদর উপজেলাধীন জাতীয় সংসদ নির্বাচনে সমাজসেবক সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদ জাতীয় নির্বাচনে নির্বাচন করার ইচ্ছে মত প্রকাশ করে, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ফলে কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট সদর উপজেলার এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটা নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। আগামী সংসদ নির্বাচনে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল সম্ভবনা রয়েছে।

জানা গেছে, ইঞ্জিনিয়ার নওশাদ জন্ম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হওয়ায় এলাকায় তার ব্যাপক সামাজিক পরিচিতি রয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জাতীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দের সঙ্গে তার রয়েছে গভীর ও নিবিড় সম্পর্ক। একজন উচ্চ শিক্ষিত সৎ, যোগ্য ও ভালো মানুষ হিসেবে তার একটা ব্যক্তি ইমেজ রয়েছে সর্ব মহলে। আগামী সংসদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট সদর উপজেলা থেকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যে কারণে অনেক সুবিধাও রয়েছে তার পক্ষে।

কােম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট সদর উপজেলার জনসাধারণের অভিমত এসব বিবেচনায় ইঞ্জিনিয়ার নওশাদ প্রার্থী হলে তারই বিজয়ী হবার উজ্জল সম্ভবনা রয়েছে। তাকে একজন শক্ত ও জনপ্রিয় প্রার্থী বলে, বিবেচনা করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কোম্পানীগঞ্জ উপজেলা,এবং কবিরহাট সদর উপজেলা জনসাধারণের কাছে ক্লিনম্যান হিসেবে দলমত নির্বিশেষে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এ ব্যাপারে সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার নওশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি সম্ভাব্য এমপি প্রার্থী।নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ উপজেলা, এবং কবিরহাট সদর সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠা’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে সদর ও কোম্পানীগঞ্জকে মডেল উপজেলায় উন্নীত করবো ইনশাল্লাহ।

ইঞ্জিনিয়ার নওশাদ বলেন,আমি জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলতে চাই , আমি বিজয়ী হলে আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে সদর কোম্পানীগঞ্জ উপজেলার ও সদর উপজেলা অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, মৃত্যুর আগে কোম্পানীগঞ্জ উপজেলা এবং কবিরহাট সদর উপজেলা জন্য একটা কিছু করে যেতে চাই।

আমি নোয়াখালী ৫ আসনের জনসাধারণের নিকট দোয়া প্রার্থী,এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই গণমাধ্যমের মাধ্যমে।