কালীগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার প্রদান | Daily AjKaler Kontho

কালীগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
কালীগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার প্রদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার সামগ্রী গ্রহন করলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক মরহুম মনিরুজ্জামান মিন্টুর পরিবার। সোমবার সকালে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান পিন্টু স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়েওই পরিবারের হাতে উপহার তুলে দেন।

২০১৫ সালে প্রতিপক্ষ আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন বারবাজার ইউনিয়নের অন্তর্গত সূবর্ণসারা গ্রামের যুবদল নেতা মনিরুজ্জামান মিন্টু। তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পাওয়া নিহতের স্ত্রী ও কন্যা এই প্রতিবেদক কে জানান,আমরা অনেক খুশি। আমার স্বামী বেঁচে না থাকলেও দলের নেতা তারেক রহমান যে ঈদ উপহার পাঠিয়েছেন এজন্য আমার পরিবার তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।

ঈদ উপহার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহব্বায়ক শাহাজান আলী খোকন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের যুগ্ন- আহব্বায়ক আজিজুল লস্কার, মঞ্জুরুল হক খোকা. মোহাম্মদ আলী ও সদস্য মাসুদ রানা প্রমুখ।

আজকালের কান্ঠ/জু