ভারত–ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল | Daily AjKaler Kontho

ভারত–ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
ভারত–ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল

আজ শনিবার ( ২২-০২-২০২৫) ভারত–ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল এমভি ওবিই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল নিয়ে এমভি ওবিই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি জি টু জি (সরকারের সঙ্গে সরকার) চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে। এটি ভিয়েতনাম থেকে কেনা তৃতীয় চালান।ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই চালানে মোট ৩০ হাজার ৩০০ টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে।