গৌরনদীতে ইসলামি আন্দোলন সহযোগী সংগঠনের ইফতার মাহফিল | Daily AjKaler Kontho

গৌরনদীতে ইসলামি আন্দোলন সহযোগী সংগঠনের ইফতার মাহফিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ২:৪০ অপরাহ্ন
গৌরনদীতে ইসলামি আন্দোলন সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ১৯ রমজান গৌরনদীর প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের চড়ুই ভাতি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিল বাংলাদেশ ইসলামি আন্দোলনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
সভাপতি ইসলামী আন্দোলন বরিশাল জেলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ সোলায়মান সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখা,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক আন্দোলন বরিশাল জেলা শাখা বিশেষ অতিথি রাসেল সরদার মেহেদী সভাপতি ইসলামী আন্দোলন আগৌলঝাড়া উপজেলা শাখা,
মাওলানা মুহাম্মদ নাঈম স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক ইসলামি যুব আন্দোলন বরিশাল, জেলা শাখা,গৌরনদী উপজেলা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।