ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক | Daily AjKaler Kontho

ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক

নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রাম থেকে আটক করে এলাকাবাসী। এরপর ভেদরগঞ্জ থানা পুলিশ তাকে সোপর্দ করা হয়। পরে একটি বিস্ফোরক আইনে মামলা দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছয়গাঁও এলাকার আশপাশে রবিন মাদক বিক্রি ও নিজে সেবন করে। দিনরাত মাদক-ক্রেতা ও সেবীদের আনাগোনা থাকে এলাকায়। তার কারণে এলাকার উঠতি বয়সীরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে। তার কর্মকাণ্ডে এলাকার সবাই অতিষ্ঠ ছিল। গতকাল রাতে প্রকাশ্যে বাড়ির পাশে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে ধাওয়া করলে বোমা ফাটিয়ে পাশে একটি বাড়িতে আত্মগোপন করে। লোকজন বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, বুধবার রাতে এলাকাবাসী রবিন সরদার নামে এক যুবকে ডাকাত সন্দেহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।