দেশব্যাপী ধ*র্ষণ, ইভটিজিং প্রতিরোধে ধ*র্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

দেশব্যাপী ধ*র্ষণ, ইভটিজিং প্রতিরোধে ধ*র্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
দেশব্যাপী ধ*র্ষণ, ইভটিজিং প্রতিরোধে ধ*র্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ দেশব্যাপী ধর্ষণ, ইপ্টিজিং প্রতিরোধে ধ*র্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার দুপুরে কলাপাড়া সাধারাণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা । বিক্ষোভ মিছিলিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব সম্মুখে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাহবুব আলম নাইম, রবিউল ইসলাম অন্তর, নজরুল ইসলাম, নাজমুস সাকিব, মেহেদী হাসান রাতুল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে যেভাবে ধ*র্ষণ,ইভটিজিং , ঘুম খু*ন হচ্ছে এর দৃষ্টান্তমূলক বিচার না হলে এসব চলতেই থাকবে। তাই ধ*র্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে।