
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: বিগত ২০১০ সালের ১৮ এপ্রিল বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে শিরোমণি এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নি*হত লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী স্মরণে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী কাশীপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও ইফতার মাহফিলের আলোচনা সভায় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু’র সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. নায়েব আলী, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা ছাত্রদল নেতা নয়নসহ প্রমূখ,
এ ছাড়াও বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দু’হাজার নেতা-কর্মী আয়োজিত স্মরণ সভায় অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :