ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আইএফআইসি ব্যাংকের উপহার বিতরণ | Daily AjKaler Kontho

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আইএফআইসি ব্যাংকের উপহার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আইএফআইসি ব্যাংকের উপহার বিতরণ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখার দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

১৩-০৩-২০২৫ ইং তারিখে নেত্রকোনা সদর নেত্রকোনা এস পাঠান এ হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এর শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক জনাব গোলাম মো. সাখারিয়া এর উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুল হাসান রাজ্জাক, (বিশিষ্ট ব্যবসায়ী)

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মোহতামিম হযরত মা: মুহার দেলাওয়ার হোসাইন।

উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র মাহে রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারাবছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।