
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার সন্ধ্যায় যমুনা সার কারখানা স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেএফসিএল শাখা’র উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যমুনা সার কারখানা শাখা সুত্রে জানা গেছে, মাহে রমজানের তাৎপর্য উপলক্ষে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যমুনা সারকারখানা শাখার সভাপতি মোঃএকরামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ছামিউল হক ফারুকী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আউয়াল,জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী নুরুল হক জামালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃআক্তারুজ্জমান সোহাগ, উপজেলা জামায়াতের আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, বিএনপি নেতা গোলাম রব্বানী লিকু প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কারণ এটা যদি জ্বালায় থাকে আমরা জামালপুর জেলা সাধারণ সম্পাদক আকন্দ মোঃ সিকান্দার আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আকতারুজ্জামান সোহাগ বলেন, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে ইফতার মাহফিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :