পটুয়াখালীতে ধ*র্ষণের বিরুদ্ধে মশাল মিছিল | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে ধ*র্ষণের বিরুদ্ধে মশাল মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ধ*র্ষণের বিরুদ্ধে মশাল মিছিল

পটুয়াখালী প্রতিনিধি : সারাদেশে ধ*র্ষণের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে ধ*র্ষণবিরোধী মঞ্চ।সোমবার (১০ মার্চ) রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা মশাল হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মিরাজ ইমতিয়াজ, তোফাজ্জেল হোসেন, রুশদা ইসলাম রিপা ও সান মাহমুদ সাকের।

বক্তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, সমাজ থেকে ধ*র্ষণের মতো অপরাধ দূর করতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।