শ্রীবরদীতে ভারতীয় ম*দসহ মা*দক ব্যবসায়ীকে গ্রে*ফতার | Daily AjKaler Kontho

শ্রীবরদীতে ভারতীয় ম*দসহ মা*দক ব্যবসায়ীকে গ্রে*ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
শ্রীবরদীতে ভারতীয় ম*দসহ মা*দক ব্যবসায়ীকে গ্রে*ফতার

 

বার্তাপ্রেরকঃ শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় মদসহ জয়নাল আবেদীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রে*ফতার করেছে ডিবি পুলিশ । রবিবার (৯ মার্চ) ভোরে উপজেলার সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় ম*দ পাওয়া যায়। গ্রে*প্তারকৃত মা*দক ব্যবসায়ী উপজেলার সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সালেমুুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোরে সীমান্তবর্তী এলাকায় মা*দক বিরোধী অভিযান পরিচালনা করেন ওই মাদককারবারিকে হাতেনাতে আটক করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মা*দক নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি)’র ওসি সালেমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নামে মামলা দেয়ার পর রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।