শেরপুরে লেবুর বাজারে আগুন, বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দামে | Daily AjKaler Kontho

শেরপুরে লেবুর বাজারে আগুন, বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দামে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
শেরপুরে লেবুর বাজারে আগুন, বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দামে

 

মো: রিয়াজ : শেরপুর জেলাতে লেবুর দামে যেন আগুন ঝরছে। এতে বাজারে ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। অনেকের প্রশ্ন রমজান এলে কেন বাড়ে লেবুর দাম?

গত সোমবার (০৪মার্চ) বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের লেবু হালি ৭০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে লেবু ৮০-১০০ টাকায়ও বিক্রি হচ্ছে। এদিকে, গত তিন-চারদিন আগেও প্রতি পিস পাঁচ টাকা পিস বিক্রি করা হতো।

সারেজমিনে দেখা যায়, শেরপুর জেলার বিভিন্ন উপজেলার বাজারে তিন আকারের লেবুতে সবচেয়ে বড় লেবুর হালি ৮০-১০০ টাকা। মাঝারি ৬০ টাকা। আর ছোট আকারের লেবু হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

লেবু কিনতে আসা সোহেল রানা জানান, গত ৫-৬ দিন আগেও প্রতি লেবু ৪-৫ টাকা ধরে কিনেছি। কিন্তু রোজা শুরুর দিন হতে হুট করে লেবুর দাম বেড়েছে তিনগুণ। এমন হলে রমজান লেবু খাওয়া বন্ধ রাখতে হবে।

অন্যজন ইব্রাহিম হোসেন বলেন, প্রতি বছর রমজান আসলে সিন্ডিকেট করে লেবু ব্যবসায়িরা লেবুর দাম বাড়ায়। আমি বুঝিনা রমজানে কেন লেবুর দাম বাড়ে।

বিভিন্ন উপজেলার বাজারের ব্যবসায়ীরা বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল দেড় থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে।

হলদিগ্রাম চৌরাস্তা বাজার সংলগ্ন লেবু বাগানের মালিক শামছুদ্দীন খোকন হোসেন বলেন, লেবুর এখন সিজন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা। তাই বাড়তি দামে বিক্রি করা লাগছে।

উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা জানান, পুরো উপজেলায় ৭০ হেক্টর জমিতে সীডলেস, কাগজী, সুগন্ধি জাতের লেবুর চাষাবাদ হয়েছে। বর্তমানে লেবুর ফুল এসেছে আরও দু মাস পর ফলন হবে। এখন লেবুর সিজন না, তবে রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা হওয়াতে দামটা একটু বেশি।

 

আজকালের কন্ঠ / জু