নিয়ামতপুরে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন | Daily AjKaler Kontho

নিয়ামতপুরে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের সুবিধার কথা ভেবে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়ামতপুর কাঁচা বাজার হাটে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ন্যায্যমূল্যের দোকানে সারা রমজান মাসে সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ন্যায্য মূল্যে প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা, দুধ ৬০ টাকা, খেজুর ১শ ৯০ টাকা, চিনি ১শ ১৪ টাকা, সয়াবিন তেল ১৬৮ টাকা, ছোলা ৯২ টাকা, এবং প্রতি হালি ডিম ৩৮ টাকা দরে বিক্রি করা হবে।