খানসামা সুবর্ণ খুলী আদিবাসী পাড়ায় দেশীয় মদ সহ আটক ৩ | Daily AjKaler Kontho

খানসামা সুবর্ণ খুলী আদিবাসী পাড়ায় দেশীয় মদ সহ আটক ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
খানসামা সুবর্ণ খুলী আদিবাসী পাড়ায় দেশীয় মদ সহ আটক ৩

আজাকলের কন্ঠ ডেস্ক : দিনাজপুর খানসামা উপজেলার সুবর্ণ খুলী আদিবাসী পাড়া এলাকায় মোবাইল কোট অভিযান চালিয়ে দেশীয় মদ ব্যবসায়ী বুলু ভূঁইয়া (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর খানসামা থানার পুলিশ।

রবিবার (১মার্চ ) দিনগত রাতে ৮.৩১ মিনিটে খানসামা থানার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সুবর্ণ খুলী আদিবাসী পাড়ার মোরে সামনে থেকে তাকে আটক করা হয়।

ভালু ভূঁইয়া ছেলে বুলু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী।মাদকাসহ দুইজন সেবনকারীকে আটক করা হয়।

নুর আলম (৩২) (১)২৫ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড নগদ অর্থ ২০০ টাকা জরিমানা করা হয়।

৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সরদারপাড়া বাসা। সেলিম (২২) (১)২৫ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড নগদ ২০০ টাকা জরিমান করা হয়। ফুলতলা চোড়াই খোলা নীলফামারী এলাকায় বাসা।

দিনাজপুর খানসামা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান আজকালের কন্ঠ কে জানান, এক মাদকব্যবসায়ী ও ২ জন সেবনকারীকে সুবর্ণ খলী আদিবাসী পাড়ার মোরে অবস্থান করছিলেন, মোবাইল কোটের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাদকসহ বুলু ভূঁইয়া সেলিম নুর আলম কে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় মাদক পাঠাতেন।