
গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন রুলার ইনভাইরোমেন্ট স্পর্টস এন্ড ফিজিক্স আওয়ারনেস ( রেসপা) এর পক্ষ থেকে অসহায় ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
আজ শুক্রবার বিকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ সমস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শত অসহায় ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।ইফতার সামগ্রীর মধ্য রয়েছে চিনি, ছোলা, আলু, মুড়ি ও খেজুর।
এসময় উপস্থিত ছিলেন ,রেসপার সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রকৌশলীর ,কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন, রেসপার সভাপতি আবু তাহের স্বপন, সাধারন সম্পাদক এরশাদ হোসেন, সংগঠনটির সদস্যগন সহ অনেকে ।
এরআগে প্রধান ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :