বেতিসের মাঠে রিয়ালের হার | Daily AjKaler Kontho

বেতিসের মাঠে রিয়ালের হার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
বেতিসের মাঠে রিয়ালের হার

আজকালের কন্ঠ ডেস্ক: সুযোগটা ছিল শীর্ষস্থান দখলে নেওয়ার। কিন্তু রিয়াল বেতিসের বিপক্ষে হেরে উল্টো অবনমন হয়েছে রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বেতিস।

শনিবার রাতে বেটিসের মাঠে অবশ্য প্রথম উদযাপনটা করেছে রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ এগিয়ে নেয় রিয়ালকে। তবে পরবর্তীতে সেই গোল শোধ দেওয়ার সঙ্গে আরও এক গোল করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বেটিস।

বেটিসের হয়ে জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে।

অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল। এদিন ভিনি-এমবাপ্পেসহ রিয়ালের একঝাঁক তারকাকে ম্যাচের পুরোটা সময় খোলসবন্দি করে রেখেছিল বেটিসের রক্ষণভাগ।

২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দুই নম্বরে।