শরীয়তপুর জেলার পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা জানালো ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে | Daily AjKaler Kontho

শরীয়তপুর জেলার পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা জানালো ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শরীয়তপুর জেলার পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা জানালো ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে

আজকালের কন্ঠ ডেস্ক : ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) এর শরীয়তপুর আগমন উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা।

এসসময় জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) কে গার্ড অব অনার প্রদান করেন।
পরে জেলার পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

গার্ড অব অনার শেষে দুপুরে তিনি গোসারহাট সার্কেল অফিসের উদ্দেশ্যে রওনা দেন এবং গোসাইরহাট সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।
গোসাইরহাট সার্কেল অফিস পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।