স্বেচ্ছাসেবক দলের লোহাগড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক দলের লোহাগড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক দলের লোহাগড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলা শাখার আহবায়ক হিসেবে খন্দকার মনজুরুল সাঈদ বাবু আহবায়ক, এস,এম, মনিরুজ্জামান সোহাগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো: আরিফুজ্জামান মিলন সদস্য সচিব মনোনীত হওয়ায় লোহাগড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে স্বেচ্ছাসেবক দল লোহাগড়া পৌর শখার উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি লোহাগড়া থানার সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষিত হওয়ায় দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.সাগর হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির ইসলাম চৌধুরী, ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.মান্না শেখসহ প্রমুখ।