হোস্টেলে ঝুলছিল ঢাবি ছাত্রীর নিথর দেহ | Daily AjKaler Kontho

হোস্টেলে ঝুলছিল ঢাবি ছাত্রীর নিথর দেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ২:৪২ অপরাহ্ন
হোস্টেলে ঝুলছিল ঢাবি ছাত্রীর নিথর দেহ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : রাজধানীর একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩নং মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)। তিনি জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।