
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইল স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুকে আহবায়ক এস এম মনিরুজ্জামান সোহাগকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. আরিফুজ্জামান মিলনকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটির আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু এক প্রতিক্রিয়ায় বলেন দলকে সুসংগঠিত করতে আমাদের নতুন এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে। যেকোন আন্দোলন সংগ্রামে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে।
আপনার মতামত লিখুন :