সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ ক্ষমতা ও পর্নোগ্রাফি আইনে গ্রেফতার-২ | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ ক্ষমতা ও পর্নোগ্রাফি আইনে গ্রেফতার-২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ ক্ষমতা ও পর্নোগ্রাফি আইনে গ্রেফতার-২

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধরপাকড় চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে এক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একজনসহ মোট দুইজন আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।মৃতঃ আসামিদের ১৬ (ফেব্রুয়ারি)রোববার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা-পুলিশ মারফতে জানাগেছে,১৫(ফেব্রুয়ারি) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ উদ্দিন ভূঁইয়ার দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার সাকিব হোসেন,সাব-ইন্সপেক্টার শফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টার শাহ আলম,সাব-ইন্সপেক্টার ইসমাইল মিয়া,এএসআই-জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশদল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে গন্ধবপুর গ্রামের মৃতঃ ওয়াব উল্লাহর পুত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রানীগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ জুমেল (২৩) কে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে।

অপরদিকে হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী বাজার এলাকায় অভিযান করে পুটিজুরি ইউনিয়নের সুখচর গ্রামের আজিদ আলীর পুত্র জগন্নাথপুর থানায় দায়েরকৃত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলার পলাতক আসামি ইমরান হাসান (২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক মাহফুজ উদ্দিন ভূঁইয়া জানান,ধৃতঃ দুই আসামিকে রোববার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে