তারাগঞ্জের ইকরচালীতে বিএনপির সদস্য ফরম বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জের ইকরচালীতে বিএনপির সদস্য ফরম বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
তারাগঞ্জের ইকরচালীতে বিএনপির সদস্য ফরম বিতরণ

সোহেল রানা, প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : বিসমিল্লাহির রহমানির রাহিম, বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হউক, খালেদা জিয়া- জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ, এপ্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে গত সমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য ফরম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে দলীয় নেতা কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করেন, ইকরচালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তফছির হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম ( মিন্টু)। ওই ওয়ার্ডের সদস্য ফরম গ্রহণ করেন, উপজেলা যুবদলের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও সদস্য ফরম গ্রহণ করেন, শেখ ফরিদ উদ্দিন, আকমাল হোসেন, হজরত বেলাল, ছাত্রদলের নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে সদস্য ফরম গ্রহণ করেন।