নওগাঁয় 'অপারেশন ডেভিল হান্ট'-এ আওয়ামী লীগ নেতা আটক | Daily AjKaler Kontho

নওগাঁয় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
নওগাঁয় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা আটক

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় অপারেশন ডেভিল হান্ট -এ আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) নওগাঁ শহরের ব্যাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

জানা য়ায়, গ্রেফতারকৃত মোঃ নাহিদ ইসলাম বিপ্লব উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে।বিপ্লব একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আত্রাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

নওগাঁ এনএসআই প্রদত্ত তথ্য ও অবস্থান সনাক্ত করণের ভিত্তিতে নওগাঁ শহরের ব্যাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসাসিক প্রতিষ্ঠান থেকে (১৩ ফ্রেব্রয়ারী) দুপুরে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গ্ৰেফতারের পর তাকে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।