নওগাঁয় প্রেমিকার অন্যত্র বিয়ে;অভিমানে প্রেমিকের আত্ম*হত্যা | Daily AjKaler Kontho

নওগাঁয় প্রেমিকার অন্যত্র বিয়ে;অভিমানে প্রেমিকের আত্ম*হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
নওগাঁয় প্রেমিকার অন্যত্র বিয়ে;অভিমানে প্রেমিকের আত্ম*হত্যা

আত্রাই রাণীনগর সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর রাগ ও অভিমান করে সোয়াইব হোসেন (১৭) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে।

গত সোমবার (১০ফেব্রুয়ারী) মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পরে।

এরপর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।