
কুমিল্লা জেলা প্রতিনিধি : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদকের বিরুদ্ধে ফুটবল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলা ১নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয় মাঠে বড়শালঘর ইউনিয়ন উন্মুক্ত T-20 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল -২০২৫ ইং ফ্রিজ টিভি কাপ ফাইনাল অনুষ্ঠিত।
খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন পৈরাংকুল ক্রিকেট একাদশ বনাম দেবিদ্বার ড্রিম এলিবেন ক্রিকেট একাদশ। টসে জিতে ব্যাটিং করে পৈরাংকুল ক্রিকেট একাদশ। দেবিদ্বার ড্রিম এলেবেন ক্রিকেট একাদশকে ১৭৬ রানের টার্গেট দেন। ১৭৬ রানের জবাবে দেবিদ্বার ড্রিম এলিবেন ক্রিকেট একাদশ ব্যাট করে চার উইকেটে বিজয়ী।
বড়শালঘর ইউনিয়ন উন্মুক্ত T-20 ক্রিকেট টুর্নামেন্টের মোঃ নাহিদ সরকারের আয়োজনে রাশেদুল আল আমিন রাসেলের ধারাভাষ্যে শেখ ফরিদ ও সোহাগ সরকারের আম্পায়ারিংয় ১নং বড়শালঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাজী আব্দুল আওয়াল বি.কম এর সভাপতিত্বে সহসভাপতি বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেওয়ান মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আহসান রশিদ শামীম,সৈয়দপুর বাজার সেক্রেটারী দেওয়ান আল কাইয়ুম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় জুবাইরুল ইসলাম (রাসেল),প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসী সৌদি আরব প্রবাসী মোঃ সোহেল রানা ভূঁইয়া, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোজাম্মেল হক রিপন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আতাউল আকবর,প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রনাই প্রবাসী মো মানছুর সরকার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মাসুম মুন্সী,বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী সুজন,বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী মামুনুর রশিদ সরকার,দুবাই প্রবাসী খোরশেদ আলম,ভবানীপুর গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মো ইমরান হোসেন সরকার, ঢাকা সেন্ট্রেল ল্যাংগুয়েজ একাডেমি মো: মাকছুদ আলম প্রমুখ।
প্রদান মেহমান সোহেল রানা ভূঁইয়া বলেন আজ আমি কথা বলব এমন একটি খেলা সম্পর্কে, যা কেবল একটি খেলা নয়, বরং আবেগ, ঐক্য এবং প্রতিভার প্রতীক। হ্যাঁ, আমি ক্রিকেটের কথা বলছি।
এটি মানুষকে একত্রিত করার একটি শক্তি। এই খেলা আমাদের শেখায় কৌশল, শৃঙ্খলা, দলগত মনোভাব এবং কঠোর পরিশ্রমের মূল্য। ক্রিকেট খেলা শারীরিক ফিটনেস এবং মানসিক স্থিরতা উন্নত করার একটি দুর্দান্ত উপায়। এই খেলাটি আমাদের শেখায় কীভাবে চাপের মধ্যে শান্ত থাকতে হয় এবং কীভাবে দলগতভাবে কাজ করে লক্ষ্য অর্জন করতে হয়।
প্রধান অতিথি জুবাইরুল ইসলাম রাসেল বলেন খেলাধুলা মাদক থেকে দূরে রেখে ব্যাক্তির শারিরিক ও মানুষিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খেলাধুলার মাধ্যমে এই যে মানুষের মেলবন্ধন শ্রদ্ধা সম্প্রীতি আন্তরিকতা এগুলো বজায় থাকুক। খেলাধুলার পাশাপাশি যাতে আমাদের সমাজে মাদকতা না ছড়ায় এবং সবাই ঠিকমতো পড়াশোনা করে তার নিজের ক্যারিয়ার এবং আত্মগঠনে মনোযোগী হবে আমি সেই প্রত্যাশাই রাখবো।
আপনার মতামত লিখুন :