দুমকিতে ওএমএসের সরকারি চাল জব্দ | Daily AjKaler Kontho

দুমকিতে ওএমএসের সরকারি চাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
দুমকিতে ওএমএসের সরকারি চাল জব্দ

দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা : দুমকিতে ওএমএস’র সরকারি ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে।গত মঙ্গলবার রাত ১০টায় লেবুখালী পাগলার মোড় পায়ড়া পয়েন্ট এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জনতা চালগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ চাল জব্দ করে এবং ডিলারের গুদাম শিলগালা করে দেয়।

জানা যায়, দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রেদের বিক্রয়ের জন্য নির্ধারিত ডিলার খলিল সিকদার।

হতদরিদ্রদের কাছে এসব চাল বিক্রি না করে গোপনে বেশি মূল্যে বিক্রির জন্য গুদাম থেকে স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে চাল পাঠিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

ডিলার খলিল সিকদার বলেন এসব চাল আমার নয়। আমি এর সাথে কোন রকম জড়িত নই।
উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে ১১ বস্তা চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেই।

দুমকি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।দুমকি থানার অফিসার ইন চার্জ ওসি জাকির হোসেন বলেন ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে মামলা নম্বর ৩।