ইফতেখার আহমেদ ফাউন্ডেশন শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

ইফতেখার আহমেদ ফাউন্ডেশন শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
ইফতেখার আহমেদ ফাউন্ডেশন শুভ উদ্বোধন

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামকে আদর্শ গ্রাম করতে কাজ শুরু করেছে ওয়াহেদপুর ইফতেখার আহমেদ ফাউন্ডেশন।

মোঃ আবদুল আউয়াল সরকার ওয়াহেদপুরকে আদর্শ গ্রাম গড়তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে “টিম ওয়াহেদপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মো রাশেদুল আল আমিনের সঞ্চালনায় ইফতেখার আহমেদ ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইফতেখার আহমেদ মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল হাসনাত খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার (মুকুল) ভূইয়া, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ও গবেষক এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাংবাদিক শাহীন আলম প্রমুখ।

এছাড়া ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভূইয়া, সাবেক পুলিশের এসআই মোঃ শাহ আলম সরকার, ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রবিউল্লাহ মুন্সি,নাকিব আহমেদ,হাজী শাহ আলম,বিশিষ্ট সমাজসেবক ফারুক মোল্লা,ডাঃ মোঃ মামুনুর রশীদ, এডভোকেট কাজী খোরশেদ আলম,ডাঃমোঃ হারুন অর রশিদ,টিম ওয়াহেদপুর এর সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামের বাসিন্দা চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন, আশা করি পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে সবাই মিলেমিশে গ্রামে সুশিক্ষা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক ওয়াহেদপুর গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য।দোয়া ও অফুরন্ত ভালবাসা জানাই ইফতেখার আহমেদ মাসুদকে, যিনি গ্রামকে ভালোবেসে এতো সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়েছেন।