হাসপাতালের বাইরে পড়েছিল বৃদ্ধের ম*র*দে*হ | Daily AjKaler Kontho

হাসপাতালের বাইরে পড়েছিল বৃদ্ধের ম*র*দে*হ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
হাসপাতালের বাইরে পড়েছিল বৃদ্ধের ম*র*দে*হ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেটের পাশ থেকে আনুমানিক বয়স ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সকালের দিকে বহির্বিভাগের (শহীদ মিনারের পাশে) গেটের পাশে অচেতন অবস্থায় ওই বৃদ্ধ পড়েছিলেন।

পরে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।