নওগাঁয় ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই এর দাবীতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নওগাঁয় ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই এর দাবীতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
নওগাঁয় ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই এর দাবীতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি : জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে ছবি দিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।

পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবী তুলে ধরেন, বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দাশীল নারীদের ধর্মীয় ও পর্দার অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।