
আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় এস এম মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রামপুরা টেলিভিশন ভবনের ৪ নম্বর গেটের পাশে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম নরসিংদী জেলার শিবপুর থানার পাঁজতলা এলাকার মৃত আবুল হোসেনের সন্তান। রাজধানীর উত্তর শাহজাহানপুরে এক বাসায় থাকতেন তিনি।
এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি ভবনের সামনে শাপলা গোল চত্বর এলাকার পাকা রাস্তা থেকে একজনের মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। আশপাশের লোকমুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃ-ত্যু হয়।
আপনার মতামত লিখুন :