
সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জে সার বিক্রিতে কারসাজি করায় এক সার ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
গত ২৬শে জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়।
আদালত সূত্র জানা গেছে, সার উত্তোলন ভাউচারের তথ্যেও সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজারের বিসিআই সার ডিলার মেসার্স শহিদুল ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, যে পরিমান সার বিক্রি করে ভাউচার দিয়েছে তার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সেই তথ্যের মিল পাওয়া যায়নি।
সারবিক্র কারসাজি করার অপরাধে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে সরকারি রাজস্ব তহবিলে জমা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :