সন্দ্বীপে ইউএনও এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

সন্দ্বীপে ইউএনও এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
সন্দ্বীপে ইউএনও এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার বিরুদ্ধে ভূইফোর সংবাদকর্মি নামধারীদের ভূইফোর অনলাইন পোর্টালে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে সন্দ্বীপের ১২ টি সামাজিক সংগঠন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদে সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয় মোঃ আশ্রাফ এর সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন জনি, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, মুছাপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কোব্বাদ মেম্বার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হেসেন মুকুল, সন্দ্বীপ ইমাম খতিব মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ দিদারুল আলম, পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রায়হান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার চেয়ারম্যান, সহ সভাপতি হুমায়ুন কবির সওদাগর, হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, সংবাদকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মোজাম্মেল হোসেন, ওমর ফয়সাল, রিয়াদুল মামুন সোহাগ, দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, ইলিয়াছ সুমন,, মোবারক হোসাইন, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, শাহাদাত হোসেন, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন প্রমুখ। মানববন্ধনে অংশ নেয়া সংগঠন হলো সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদ, সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরাম৷

সন্দ্বীপ অধিকার আন্দোলন,সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন, ইশা ব্লাড ডোনার ফোরাম সন্দ্বীপ, সন্দ্বীপ ছাত্র যু্ব পরিষদ, বৈষম্য বিরোধ সাংবাদিক সমাজ সন্দ্বীপ। ইউএনও রিগ্যান চাকমা ৫ আগস্টের পূর্ববর্তী সময় হতে দক্ষতার সাথে সন্দ্বীপ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা করে চলেছেন।

ওনার বিরুদ্ধে অপপ্রচার মেনে নিবে না স্থানীয় জনগণ। মানববন্ধনে স্বৈরাচারের দোসরদের সন্দ্বীপে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।