সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৮ টি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তবে তাঁর স্বাস্থ্য, বয়স ও স্ট্যাটাস বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সকালে কড়া নিরাপত্তায় তাঁকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে বিভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন কোর্টে তাকে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেক মামলায় তাঁর জামিন না-মঞ্জুর করে- জানান আসামী পক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী।

এদিকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে হওয়া পাঁচ মামলায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।