কলমাকান্দায় বিজিবি কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ আটক | Daily AjKaler Kontho

কলমাকান্দায় বিজিবি কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ১:০১ অপরাহ্ন
কলমাকান্দায় বিজিবি কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক জব্দ কৃত মালিক বিহীন মাদকের মধ্যে রয়েছে ভারতীয়, আইস ভদকা, ও এমসি ডোয়েলস মত ব্র্যান্ডের মদ।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভূক্ত কলমাকান্দা উপজেলাধীন বরুয়কোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল গত শনিবার আনুমানিক সোয়া ৮টার দিকে অভিযান পরিচালনা করেন।ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি।

জব্দকৃত ৪৭ বোতল মাদকের মধ্যে রয়েছে ‘আইস ভদকা’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ভারতীয় ব্র্যান্ডের মদ। অবৈধপথে আনা এসব বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল গুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।