পিরোজপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পিরোজপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন
পিরোজপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে গরিব,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

গত শনিবার (১১জানুয়ারী) দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পিরোজপুর পৌরসভায় ০১ হাজার নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হাসানুল কবির লীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির সদস্য গাজী কামরুজ্জামান শুভ্র, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম শেখসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি নেতৃবৃন্দ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করছেন, এরই ধারাবাহিকতায় পিরোজপুর পৌরসভা ও থানা সদরের অসহায় মানুষের মাঝে ০১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় ও ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।