মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী | Daily AjKaler Kontho

মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ২:০২ অপরাহ্ন
মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নিজামুল হক সাদেকী। প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশ নেন। এরআগে সকালে প্রেসক্লাবের সদস্যরা নিজাম উদ্দিনের কবর জেয়ারত করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আজকের এইদিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। প্রয়াণ দিবসে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার পরিবার, শুভানুধ্যায়ী ও সাংবাদিকরা।

মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন মীরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।