মঠবাড়িয়ায় ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ০৩ লাখ টাকা জরিমানা আদায় | Daily AjKaler Kontho

মঠবাড়িয়ায় ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ০৩ লাখ টাকা জরিমানা আদায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
মঠবাড়িয়ায় ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ০৩ লাখ টাকা জরিমানা আদায়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে ১১ টন (১১ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র্্যাব-৮। ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের নিকট থেকে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র্্যব-৮ কোম্পানির অধিনায়ক মেজর সোহেল রানা।
অভিযুক্ত ব্যক্তিদ্বয় মোঃ মহসিন মিয়া (৪৫) উপজেলা সদরের মো: আমজাদ হোসেনের ছেলে ও মেহেদী হাসান (২৫) উপজেলার বহেড়াতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এদের নিকট থেকে ০১লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের হেফাজতে থাকা ০৩টি গোড়াউন থেকে মজুতকৃত এসব পলিথিন উদ্ধার করা হয়।

জানা যায়, র্্যাব গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার বহেড়াতলা এলাকায় সিপিএসসি, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মজুদকৃত পলিথিন ও এর সাথে জড়িত ০২জনকে আটক করে জরিমান আদায় করা হয়েছে।

এ বিষয়ে র্্যাব-৮ কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে ০২জনকে আটক করে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদণ্ড আদায় ও পুনরায় এ ধরনের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।