নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৬জন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৬জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৬জন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন সাংবাদিকদের।

এর আগে সকাল থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার(২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা(২৫) ও সদস্য রাহুল রায়(২৪)।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কুয়াশাচ্ছন্ন সকালে নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনের সড়কে এ ঝটিকা মিছিল হয়েছে।

শুক্রবার সকালে আওয়ামী যুব জাগরণ মঞ্চ নামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিসহ একাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের ফেইসবুক আইডিতে ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিও পোষ্ট করা হয়। এতে দেখা যায়, মাধ্যমে দেখা যায়, ১০/১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ঝটিকা মিছিলে অংশ গ্রহণ করেন।

এসময় তারা শ্লোগান দেন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।