
নুরহোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে, অভিযোগ ছেলের দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে শামীম বিন সাঈদী। গত বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক ওয়াজ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান মাওলানা শামীম সাঈদী।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেন, জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে না কি স্ট্রেচারে শুয়ে থাকে?
তিনি আরও বলেন, ১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দি করে রাখলেও আল্লামা সাঈদীর মাথা নত হওয়া জানে না। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল। কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।
আপনার মতামত লিখুন :