চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবল বালুবাহী বাল্কহেড ডুবি | Daily AjKaler Kontho

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবল বালুবাহী বাল্কহেড ডুবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরের চ্যানেলে ডুবল বালুবাহী বাল্কহেড ডুবি

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে সোমবার (৩১ ডিসেম্বর) রাতে একটি বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা ২’ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মধ্যবর্তী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে, যা জাহাজ চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি করেছে। তবে, বন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সোমবার রাত ৯টায় ‘এমভি জিয়ানিনা-২’ নামের একটি কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী টাগবোট ‘কাণ্ডারি ১’ ঘটনাস্থলে পৌঁছে তিন নাবিককে উদ্ধার করে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান , দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হলেও, এখনও বাল্কহেডটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, উদ্ধারের জন্য বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

কিন্তু বাল্কহেডের মালিককে দ্রুত নৌযানটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। যদি তা না করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।