টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ! উদ্ধারে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী | Daily AjKaler Kontho

টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ! উদ্ধারে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ! উদ্ধারে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বন বিভাগের নার্সারিতে কাজের সময় ১৭ জন শ্রমিককে অপহরণ করেছ সন্ত্রাসীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে অপহরণের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘অপহরণের শিকার বনবিভাগের শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছেন। আমরা বিষয়টি নিয়ে তৎপর রয়েছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে বনকর্মীরা সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।