সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন | Daily AjKaler Kontho

সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন
সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন

স্পোর্টস ডেস্ক : আর মাত্র চারদিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কি না, তাও জানা যায়নি। তবে সাকিবের দেশের হয়ে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মানছেন খালেদ মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকার হেড কোচ।

দেশের হয়ে সাকিবের খেলতে না পারা নিয়ে সুজন বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।

সাকিবের ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানিনা। কিন্তু আমরা তার ৭ মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার।

তিনি আরও বলেন, সাকিবের দলে না থাকা তরুণদের জন্য ধাক্কা। সে দলে থাকলে সবাই উদ্বজীবিত হয়।

উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।