মদনে তিন বছর পর নৌকার সিল মারা ব্যালেট পেপার উদ্ধার | Daily AjKaler Kontho

মদনে তিন বছর পর নৌকার সিল মারা ব্যালেট পেপার উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১:০৪ অপরাহ্ন
মদনে তিন বছর পর নৌকার সিল মারা ব্যালেট পেপার উদ্ধার

সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধিঃইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন বছর পর নৌকার সীল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে মদন থানা পুলিশ।

গত রবিবার উপজেলার কাইটাইল ইউনিয়ননের বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনে একটি ব্যাগ থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়।

জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলায় ২০২২ সালের ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহ রয়েল নির্বাচিত হন।

নির্বাচনের দিন বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওয়ামী লীগ প্রার্থীর সাফায়েত উল্লাহ রয়েলের লোকজন নৌকা প্রতীকে জোড় পূর্বক ভোট দেয়। এ নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কয়েকজন আহতও হয়। ফল প্রকাশের তিন বছর পর সাফায়েত উল্লাহ রয়েল এর নৌকা প্রতীকের সীল মারা ২০০ ব্যালট ও ইউপি সদস্য বাচ্চু মিয়ার ৬৫ সীল মারা ব্যালট পেপার পায় স্থানীয়রা।

সুতিয়ারপাড় গ্রামের হিরন মিয়া জানান, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি শপিং ব্যাগ দেখতে পাই। ব্যাগটি হাতে নিয়ে দেখতে পাই সিল মারা ব্যালট পেপার। পরে বিষয়টি প্রশাসনকে জানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান গত নির্বাচনে এই কেন্দ্রে ভোট গ্রহনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতা দাফট দেখিয়ে জোরপূর্বক ভাবে নৌকায় ভোট দেয়। যার প্রমাণ আজ হয় তো মিলেছে।

মদন উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, যথারীতি নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের নিকট ব্যালট পেপার হিসাব করে পাটিয়ে দিয়েছি। আপনারা প্রিজাইডিং এর বক্তব্য নেন।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলায়ত হোসেন বলেন, ‘আমি শোনেছি একটি বিদ্যালয়ের পেছন থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তা পুলিশের কাছেই আছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে সীল মারা ব্যালট উদ্ধার করে নির্বাচন অফিসে প্রেরণ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইমদাদুল হক জানান, ‘ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।